× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোম্পানীগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন, দ্রুততম সময়ে ডিসিআর হস্তান্তর

শাহাদাত হোসেন কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি :

১৯ মে ২০২৬, ২০:০৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান। মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।

মেলা উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান জমা খারিজের ডিসিআর দ্রুততম সময়ের মধ্যে সেবাগ্রহীতাদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত সেবাগ্রহীতাদের মাঝে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও ভূমিসেবা নিতে আসা সাধারণ জনগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি অফিসে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, তিনি সরকারি নির্দেশনা অনুযায়ী নিয়মিত ভূমি অফিসের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, ভূমিসেবা মেলার মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের মধ্যে ভূমি সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সহজ, দ্রুত ও স্বচ্ছ উপায়ে সেবা নিশ্চিত করা। মেলায় নামজারি, খতিয়ান, পর্চা, জমি রেজিস্ট্রি ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন বিষয়ে সঠিক তথ্য প্রদান করা হচ্ছে।

তিনি গণমাধ্যমকে জানান, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার আওতায় অনলাইন নামজারি, ই-খতিয়ান এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের মতো আধুনিক সেবাগুলোর সঙ্গে সাধারণ মানুষকে পরিচিত করা হচ্ছে। একই সঙ্গে সরাসরি সরকারি কর্মকর্তাদের কাছ থেকে তথ্য ও সেবা পাওয়ার সুযোগ থাকায় দালাল নির্ভরতা ও হয়রানি কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মেলায় জমিজমা সংক্রান্ত বিরোধ, উত্তরাধিকার, মালিকানা ও আইনগত বিষয়েও পরামর্শ প্রদান করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের নতুন ভূমি নীতি ও ভূমি সংস্কার কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভূমিসেবা মেলা চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত সাধারণ জনগণ সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেমের এ উদ্যোগের প্রশংসা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল হাকিমসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.