নড়াইলের লোহাগড়ায় তিনদিন ব্যাপী ভূমিসেবা উপলক্ষে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০ টায় লোহাগড়া উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় লোহাগড়া উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিনদিন ব্যাপি ভূমিসেবা উপলক্ষে জনসচেতনতামুলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল -২ আসনের সাংসদ ও জামায়াতে ইসলাম নড়াইল জেলার আমীর মোঃ আতাউর রহমান বাচ্চু।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক সুস্মিতা সাহা, নড়াইল জেলা জামাতে ইসলামির কর্মপরিষদ সদস্য মোঃ জামিরুল হক টুটুল, জামাতে ইসলাম লোহাগড়া উপজেলার কর্মপরিষদ সদস্য মাওলানা হাদিউজ্জামান, কর্মপরিষদ সদস্য মোঃ এমদাদুল হক এমদাদ, জামায়াতে ইসলাম লোহাগড়া উপজেলার সহকারী সেক্রেটারি মাওলানা ইমরান হোসেন,
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, বিএনপি নেতা সৈয়দ শাহ্ আলমসহ প্রমুখ।
অনুষ্ঠানে এমপি মো: আতাউর রহমান বাচ্চু বলেন, 'বর্তমান সরকারের ডিজিটাল উদ্যোগের ফলে ভূমি ব্যবস্থাপনায় মানুষের ভোগান্তি অনেকাংশে কমেছে। এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অধিকাংশ ভূমিসেবা পাওয়া সম্ভব হচ্ছে। ভূমি সেবা সহজিকরণে সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে।