× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচবিবিতে ভূমিসেবা মেলার উদ্বোধন

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি ( জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ

১৯ মে ২০২৬, ২১:২৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

" জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্হাপনা, সুরক্ষিত  ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ  " এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন করা  হয়েছে । 

ভূমিমন্ত্রানলের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির জন্য  ১৯ মে মঙ্গলবার তেজগাঁও ভূমি ভবন হতে বেলা সাড়ে ১০ টায় সারাদেশের ভূমি অফিসে ৩দিন ব্যাপী  এ মেলার ভার্চুয়ালী উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি । 

এ উপলক্ষে পাঁচবিবি ভূমি অফিস  চত্তরে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী  অনুষ্টানের আয়োজন করা হয়।

এতে  সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ( ভুমি)  মোঃ বেলায়েত হোসেন।  প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন । এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকার সিদ্দিক, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আজাদ আলী, সাধারণ সম্পাদক সজল কুমার পাল, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল প্রমুখ।

মেলায় বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে নাগরিকদের অবহিত করাসহ তাৎক্ষণিক ভূমিসেবা প্রদান করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.