× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জীবননগর উপজেলা হাসপাতাল ব্যস্থাপনা কমিটির সভা

আব্দুল্লাহ আল মামুন, ঢাকা।

১৯ মে ২০২৬, ২২:৫৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ৩টায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা আক্তার রুনা। 

সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন হাদী জিয়া উদ্দিন আহমেদ, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল। 

এছাড়া উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ফিরোজ হোসেন, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির বেলাল হোসেন ও শাখাওয়াত হোসেন, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন ময়েন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু বক্কর, জামায়াত নেতা ও শিক্ষক ইব্রাহীম খলিল, জীবননগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু ও শাহজাহান মিয়া, চুয়াডাঙ্গা জেলা এনসিপির প্রস্তাবিত কমিটির সদস্যসচিব সোহেল পারভেজ, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন প্রমুখ।

অনুষ্ঠান উপস্থাপন করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হাসিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট শ্যামল কুমার, মেডিকেল অফিসার প্রভা, হিমু প্রমুখ।

সভায় হাসপাতালে অপারেশন চালু, টিকিটের মূল্য বৃদ্ধি, সাইকেল স্যান্ড টেন্ডার, পেশনে থাকা চিকিৎসকদের ফেরানো, এক্স-রে মেশিন ও জেনেরেটর চালুসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.