× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দৌলতপুর সীমান্তে বিজিবি'র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ মালামাল উদ্ধার

রাকিব আলী (কুষ্টিয়া) দৌলতপুর

২০ মে ২০২৬, ১২:১১ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিভিন্ন এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ মালামাল উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানান, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮ মে ২০২৬ তারিখ আনুমানিক ২৩.৪০ ঘটিকায় চিলমারী বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার শান্তিপাড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ, ২,৮১০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২,১৬০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ১৫,০৬,০০০/- (পনেরো লক্ষ ছয় হাজার) টাকা।

একই ধারাবাহিকতায়, ১৯ মে ২০২৬ তারিখ আনুমানিক ০৪৩০ ঘটিকায় প্রাগপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৪৮/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রাগপুর কবরস্থান ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ৬৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ২৯০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১০৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করতে হয়। উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ২,৯০,৭৭৫/- (দুই লক্ষ নব্বই হাজার সাতশত পঁচাত্তর) টাকা।

পরবর্তীতে একই দিন আনুমানিক ০৫.০০ ঘটিকায় ধর্মদাহ বিওপির একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৪৭/৭-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিজিটি মাঠ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ, ৬৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৩৬০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৩,১৮,০০০/- (তিন লক্ষ আঠারো হাজার) টাকা।

উদ্ধারকৃত সকল মাদকদ্রব্য ও অবৈধ মালামালের সর্বমোট মূল্য প্রায় ২১,১৪,৭৭৫/- (একুশ লক্ষ চৌদ্দ হাজার সাতশত পঁচাত্তর) টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক জানান,“সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সর্বদা সতর্ক ও অঙ্গীকারবদ্ধ।”

এবং দেশের সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান নির্মূলে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.