× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জীবননগরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা

অনিক সিদ্দিকী তন্ময়,জীবননগর প্রতিনিধি

২০ মে ২০২৬, ১২:৪২ পিএম

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”, “স্মার্ট ভূমি সেবায় ভূমি মেলা, নিশ্চিত হবে জনবান্ধব ভূমি অধিকার” প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা জেলার জীবননগরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দীন মোড়ল, উপজেলা জামায়াতের নায়েবে আমির সাখাওয়াত হোসেন, পৌর আমির ফিরোজ হোসেন, উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু বক্কর, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভি অনলাইনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি  মো. রিপন হোসেন প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.