× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ও নার্স-আনসার সদস্যদের ওপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

সারোয়ার পারভেজ বাবু, নেত্রকোনা

২০ মে ২০২৬, ১৬:১২ পিএম

শরীয়তপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির ইসলাম, নার্স ও আনসার সদস্যদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ০১টায় নেত্রকোনা সদর হাসপাতাল প্রাঙ্গণে হাসপাতালের   কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনে জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মাজহারুল আমীন তত্ত্বাবধায়ক ডাক্তার মো. এখরামুল হাসান  ইন্টারনি ডাক্তার আব্দুল্লাহ আল আরমান সিনিয়র ষ্টাফ নার্স  সৃতি বেগম কর্মকর্তা ও কর্মচারীসহ সর্বস্তরের স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা শরীয়তপুর সদর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানান। তারা বলেন, চিকিৎসকরা জীবন রক্ষায় দিনরাত কাজ করে যাচ্ছেন, অথচ কর্মস্থলে তাদের নিরাপত্তা নেই। নার্স ও আনসার সদস্যদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক এবং এটি দেশের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার ওপর আঘাত।

"কর্মস্থলে নিরাপত্তা না থাকলে চিকিৎসকরা শান্তিতে ও নির্ভয়ে রোগীদের সেবা দিতে পারবেন না। আমরা অবিলম্বে এই হামলার মাস্টারমাইন্ডসহ সকল আসামিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"

মানববন্ধন থেকে আন্দোলনকারীরা স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় কয়েকটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেন, শরীয়তপুরের ঘটনায় জড়িত সকল অপরাধীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

 দেশের প্রতিটি সরকারি হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। চিকিৎসকদের সুরক্ষায় ‘চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন’ দ্রুত বাস্তবায়ন করতে হবে।

মানববন্ধন শেষে চিকিৎসকরা জানান, যদি অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে জরুরি সেবা ছাড়া সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ করার মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে। মানববন্ধনে হাসপাতালের তত্ত্বাবধায়ক, আবাসিক মেডিকেল অফিসার সহ স্থানীয় নেতৃবৃন্দ নার্সেস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.