× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইকো কেয়ার ফাউন্ডেশ, বাংলাদেশ এর উদ্যোগে পরিবেশ সচেতনতা ও প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত

২০ মে ২০২৬, ১৬:৫৩ পিএম

পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ইকো কেয়ার ফাউন্ডেশন, বাংলাদেশ-এর উদ্যোগে “পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি” আজ রাজধানীতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ অডিটোরিয়ামে বিকাল ৪:০০ টায় আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, পরিবেশবিদ এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আমির হোসেন চৌধুরী, প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মো. জিয়াউল হক, অতিরিক্ত মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রফেসর সেখ জুলহাস উদ্দিন, অধ্যক্ষ, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা ড. দিলারা জাহিদ, সহযোগী অধ্যাপক, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব খাবির উদ্দিন আহমেদ, চেয়ারম্যান, অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব; প্রতিষ্ঠাতা সভাপতি, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TRIAB) মো. জিয়াউল হক হাওলাদার মহাব্যবস্থাপক (পরিকল্পনা, পরিসংখ্যান ও প্রশিক্ষণ),বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ড. শরিফুল ইসলাম দুলু, প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও চেয়ারম্যান, বাংলাদেশ হার্ম রিডাকশন ফাউন্ডেশন; সদস্য সচিব, মার্কেটার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (MIB)

এ সময় বক্তারা বিশেষভাবে বায়ু দূষণ, শব্দ দূষণ, প্লাস্টিক দূষণ এবং নির্বিচারে বৃক্ষ নিধনের মতো পরিবেশগত সমস্যার ভয়াবহতা তুলে ধরে তা প্রতিরোধে সামাজিক সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের অংশ হিসেবে একটি প্রতীকী বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়, যা পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের বার্তা প্রদান করে।

ইকো কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও মোঃ মোস্তফাজ্জামান বলেন, “এই আয়োজনের মাধ্যমে আমরা জনগণের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং একটি বাসযোগ্য ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি।”

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ইকো কেয়ার ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান খন্দকার মো. রাফিক হাসান অনুষ্ঠানের সফল সমাপ্তির জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং পরিবেশ রক্ষায় সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.