× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুড়িগ্রামের রৌমারীতে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে আলোচনা।

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।

২০ মে ২০২৬, ১৯:৩৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নারীর স্বাস্থ্য অধিকার নিশ্চিত করি,প্রসব জনিত ফিস্টুলা নির্মূলে টেকসই বিনিয়োগ জোরদার করি।এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে কুড়িগ্রামের রৌমারীতে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস ২০২৬ উপলক্ষে  র‍্যালি ও আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২০মে) সকালে রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের ঝগরার চরে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা  স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় সহযোগিতা করে সিআইপিআরবি এবং ইউএনএফপিএ বাংলাদেশ। এতে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ মোজাম্মেল হক। 

জেলা সমন্বয়কারী সুমন দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউ এফ পিও , এসআরএইচআর, এসএসিএমও,এফপিআই এবং স্থানীয়দের সমন্বয়ে মায়েদের ফিস্টুলা বিষয়ে সচেতন করা হয়।  

মত বিনিময় কালে বক্তারা বলেন, প্রসবজনিত ফিস্টুলা একটি প্রতিরোধযোগ্য সমস্যা হলেও সচেতনতার অভাব, দেরিতে চিকিৎসা গ্রহণ এবং দক্ষ স্বাস্থ্যসেবার ঘাটতির কারণে অনেক নারী এখনও এ রোগে ভুগছেন। তারা আরও বলেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর মাধ্যমে প্রসব করানো এবং সময়মতো চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারলে ফিস্টুলা নির্মূল করা সম্ভব। বক্তারা সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সামাজিক কুসংস্কার দূরীকরণ এবং ঝুঁকিপূর্ণ মায়েদের দ্রুত চিকিৎসা সেবার আওতায় আনার আহ্বান জানান।

এসময় পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধি, জাপাইগো বাংলাদেশ,সিআইপিআরবি সহ বিভিন্নরা  উপস্থিত ছিলেন। উল্লেখ্য গতকাল চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা,এসএসএন,মিডওয়াইফ,ও এনজবও প্রতিনিধি নিয়ে ফিস্টুলা বিষয়ে কর্মসূচি পালন করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.