× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইম্পেরিয়াল সিটি লিও ক্লাবের নতুন কমিটি গঠন

২১ মে ২০২৬, ১৫:৪৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

লিও ক্লাব অব চিটাগং ইম্পেরিয়াল সিটির ২০২৬-২৭ সেবাবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ১৮ মে সোমবার লায়ন্স চক্ষু হাসপাতালের প্রকৃতি হলে তৃতীয় জেনারেল মিটিং এ কমিটির নাম ঘোষণা করেন ক্লাব অ্যাডভাইজর লায়ন নুরুল আরশাদ চৌধুরী।

ক্লাব প্রেসিডেন্ট লিও ওমর হায়দারের সভাপতিত্বে এবং লিও ফয়েজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, লায়ন্স জেলার জোন চেয়ারপারসন, প্রাক্তন লিও ক্লাব সভাপতি লায়ন কাশেম শাহ, প্রক্তন লিও জেলা সভাপতি লায়ন ওবায়দুর রহমান, লিও জেলা প্রেসিডেন্ট শওকত হোসাইন, প্রাক্তন সভাপতি লিও সীমান্ত বড়ুয়া ও লিও সিরাজুল ইসলাম রিপন।

সভায় লিও মিনহাজ মাহমুদকে সভাপতি, লিও ফাহমিদা ইয়াসমিন ইতুকে প্রথম ও লিও আল ফয়সালকে দ্বিতীয় সহ সভাপতি, লিও ফয়েজুল ইসলামকে সেক্রেটারি এবং লিও নাজমুল হুদা সাকিবকে ট্রেজারার করে নতুন কার্যকর কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, 

পৃথিবীর সকল অমর নেতৃবৃন্দ তাদের কাজের জন্যই স্মরণীয় বরণীয় হয়ে আছেন। নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলে সবই সম্ভব। নতুন নেতৃত্ব তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, মমি ভট্টাচার্য, আশফারিয়া বক্কর, মাহদী হাসান, সাকিব জিশান, রুদ্র রিশি, জুয়েল পাঠান, নুসরাত জান্নাত খান জেরিন, মেহেরু মনি, মারিয়া আকতার, আফ্রিদি, সজিব, ইমন, শাহেদ, অঙ্কিতা, মিটি, মুলতাজিম সাদিক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.