মটরসাইকেল দুর্ঘটনায় আহত ২- সাংবাদিক জাকির হোসেন বাদশা ও মো: তুহিন ফয়েজ সকলের কাছে দোয়া চেয়েছেন ৷ গত ২ মে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দী মাদ্রাসার বার্ষীক ওরশ শরিফের অনুষ্ঠান কভারেজ শেষে বাড়ী ফেরার পথে ফরাজিকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় মটরসাইকেল দূর্ঘটনায় জাকির হোসেন বাদশার পায়ের
গোড়ালির একটি হাড় ভেঙে যায় বর্তমানে তিনি চিকিৎসাদিন রয়েছে ৷ মো. তুহিন ফয়েজ কাধে ও কোমরে ব্যথা পায় ৷
সাংবাদিক জাকির হোসেন বাদশা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের লতরদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মনির হোসেনের ছেলে ও মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ৷
তিনি বর্তমানে জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকা, আইপি টেলিভিশন নিউজ ২১ ও স্থানীয় দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকায় কর্মরত আছেন।
মো. তুহিন ফয়েজ মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং রুপসী বাংলা টেলিভিশন,জাতীয় দৈনিক সংবাদ সারাবেলা ও স্থানীয় দৈনিক চাঁদপুর সময় পত্রিকায় কর্মরত রয়েছেন ৷
আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া আদায় করে সাংবাদিক মো: তুহিন ফয়েজ বলেন, ঐদিন আমরা ফরাজিকান্দী মাদ্রাসার বার্ষীক ওরশ শরিফের সংবাদ সংগ্রহ শেষ করে আমার মটরসাইকেল যোগে বাড়ীতে ফিরার সময় হঠাৎ করে এক বয়স্ক মহিলা গাড়িটির সামনে আসলে তাকে দূর্ঘটনার হাত থেকে রক্ষা করতে মটরসাইকেলের ব্র্যাক চেপে দরলে গাড়ীটি সাংবাদিক জাকির হোসেন বাদশার পায়ের উপর পরেযায় ৷
এতে তার ডান পায়ের গোড়ালির একটি হাড় ভেঙে যায় এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়৷
এবং আমি কাঁধে ও কোমরে ব্যথা পাই ৷
এসময় আমাদের পিছনে মটরসাইকেলে থাকা আমাদের সহকর্মী সাংবাদিক বন্ধুরাসহ আমি জাকির হোসেন বাদশাকে ছেংগারচর বাজারস্ত বাড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে এবং আমি নতুন বাজারে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ীতে ফিরে যাই ৷
৬/ ৭দিন পর জাকির হোসেন বাদশা মতলব উত্তর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে গিয়ে তার পায়ের ভাঙ্গা স্থানে পুনরায় ভ্যান্ডেজকরে বর্তমানে নিজ বাড়ীতে চিকিৎসাধীন রয়েছেন এবং আমি ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসা নিয়ে আমার ঢাকাস্ত বাসায় রয়েছি ৷
আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি মহান আল্লাহপাক যেন আমাদের দ্রুুত সুস্থ্যতা দান করেন এবং সকল বালা- মসীবত ( বিপদ-আপদ) থেকে যেনো রক্ষাকরেন ৷