× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

করিয়ায় ছেলের হামলায় পিতা নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

২৩ মে ২০২৬, ১২:১৮ পিএম

কক্সবাজারের চকরিয়ায় ছেলের হামলায় খলিলুর রহমান (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে চকরিয়া পৌরসভার মৌলভীর কুম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত খলিলুর রহমান পা হারা একজন প্রতিবন্ধী ছিলেন। ঘটনার পর অভিযুক্ত ছেলে মোহাম্মদ মিনার (২৮)কে আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন খলিলুর রহমান। এ সময় তাঁর ছেলে মিনার ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। হামলায় খলিলুর রহমানের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। শরীরের বিভিন্ন স্থানেও গুরুতর জখম হন তিনি।

পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, মিনার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাঁর আচরণে অতিষ্ঠ হয়ে কয়েক মাস আগে খলিলুর রহমান থানায় অভিযোগ দায়ের করেন। ওই ঘটনায় মিনার কিছুদিন কারাগারেও ছিলেন। পরে জামিনে মুক্ত হয়ে বাড়িতে ফেরেন তিনি।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত মিনার মাদকাসক্ত। পরিবারের অন্য সদস্যরা পৃথকভাবে বসবাস করেন। তাঁকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.