× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেড়যুগের জেলখাটা দুধর্ষ ছিনতাইকারী সহ দুই সদস্য পুলিশের খাচায়, উদ্ধার লুণ্ঠিত স্বর্ণের চেইন

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

২৩ মে ২০২৬, ১৯:০৫ পিএম

মৌলভীবাজার শহরের সৈয়ারপুর এলাকায় এক নারীকে সড়কে মোটরসাইকেল দিয়ে পথরোধ করে অস্ত্রের মুখে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় আন্ত:জেলা ছিনতাইকারী চক্রের দুধর্ষ দুই সদস্যকে লুন্ঠিত স্বর্ণের চেইন সহ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশের বিশেষ টিম। গ্রেফতার দুই ছিনতাইকারীর মধ্যে জাহাঙ্গীর আলম ওরফে মরা জাহাঙ্গীর নামের ছিনতাইকারী ডাকাতি ও অস্ত্র মামলায় দীর্ঘ দেড়যুগ কারাগারে ছিলো বলে জানিয়েছে পুলিশ। 

র আগে চলতি মাসের ১৭ মে বিকাল পৌনে ৬টার দিকে শহরের চৌমুহনা থেকে অটোরিকশায় করে সন্তান সহ এক নারী বাসায় ফেরার পথে সৈয়ারপুর এলাকা লক্ষীবালা সরকারী প্রাথমিক বিদ্যালয় সড়কের কালী মন্দিরের কাছে পৌঁছামাত্র ৩ ছিনতাইকারী লাল রঙের মোটরসাইকেল দিয়ে অটোরিকশার পথরোধ করে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে।

এর পর ঘটনাস্থলের ফুটেজ বিশ্লেষণ করে প্রযুক্তির সহায়তায় জড়িত অপরাধীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারে সিলেটের মেট্রোপলিটন এলাকায় টানা তিন দিনের অভিযান শেষে গত ২১ মে বৃহস্পতিবার সিলেট নগরীর শাহপরাণ থানার কুশিঘাট এলাকা থেকে প্রথমে ঘটনায় জড়িত জাহাঙ্গীর আলম (৪২) ওরফে মরা জাহাঙ্গীর নামে দুর্ধর্ষ এক ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। জাহাঙ্গীর সিলেট এর দক্ষিণ সুরমা উপজেলার পূর্ব ছিরামপুর গ্রামের আফতাব মিয়ার ছেলে।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে, এসআই রিপটন পুরকায়স্থ , এসআই হীরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া, এএসআই সাইদুর রহমান এর নেতৃত্বে টানা তিনদিনের অভিযানে গ্রেফতারকৃত জাহাঙ্গীর এর দেওয়া তথ্য মতে পরবর্তীতে নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আকমল হোসেন (৩৯) নামে আরেক ছিনতাইকারীকে গ্রেফতারে সক্ষম হয় পুলিশ। গ্রেফতার আকমল হোসেনও একই উপজেলার চান্দাই এলাকার আবুল হোসেন এর ছেলে।

পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃত দুই ছিনতাইকারীর দেয়া তথ্য অনুযায়ী পরবর্তীতে সিলেট নগরীরর শিববাড়ী এলাকার একটি স্বর্ণের দোকন থেকে লুন্ঠিত স্বর্নের চেইনটি উদ্ধার করে। এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।      

অভিয়ানে নেতৃত্ব দেয়া মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের পেশাদার এই সদস্যরা সিলেট মহানগরী থেকে মোটরসাইকেল যোগে মৌলভীবাজার জেলায় এসে মৌলভীবাজার জেলা সদর , শ্রীমঙ্গল, বড়লেখা ও কুলাউড়া শহরে পথচারী বিভিন্ন নারীদের টার্গেট করে অনুসরণ করত। এর পর কিছুটা নির্জন জায়গা বুঝে ওই নারীদের পথরোধ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বার্ণালঙ্কার,মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র লুঠ করে পালিয়ে যেতো। গত বছরের ১০ জুন মৌলভীবাজার শহরের বেরীরপাড় এলাকায় একই আসামীরা এক নারীর পথরোধ করে অস্ত্রের মুখে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিলে ওই ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা হয় । তখন থেকেই সিসি ফুটেজ সংগ্রহ সহ তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামীদের সনাক্ত করে তাদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে চেষ্টা চালায় মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযান টিম। দীর্ঘদিন টানা প্রচেষ্টা শেষে ছিনতাইকারী দলের পরিচয় সনোক্তের পর তাদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ ।

ছিনতাইয়ের ওই ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জয়ন্ত সরকার জানান, ছিনতাইকারী এই চক্র বিভিন্ন উপ-ভাগে ভাগ হয়ে মৌলভীবাজার সহ সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে ছিনতাই করে থাকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.