× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ​হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি

২৩ মে ২০২৬, ২১:১৩ পিএম

​মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশাল হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক এবং গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে ২১ মে (বৃহস্পতিবার) মোস্তফা হাকিম কলেজ প্রাঙ্গণে এই ক্যাম্পেনটি সম্পন্ন হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলা এই ক্যাম্পে পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী ও অভিভাবক বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই বিশেষ আয়োজনে দিনব্যাপী নানামুখী চিকিৎসাসেবা প্রদান করা হয়। হেল্থ ক্যাম্পে ​২২০ জন ছাত্র-ছাত্রীর বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। ১৮০ জন অভিভাবক ও শিক্ষকের ব্লাড প্রেসার এবং ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।

৮০ জনেরও বেশি ছাত্রীর আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে নাক ও কান ছেদন করানো হয়। উক্ত হেল্থ ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সুলতানা রুমা আলম, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী কলেজ পরিদর্শক ড. ইফতেখার মোহাম্মদ আদনান, এবং আরো উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক  ড. মেসবাহউদ্দিন তুহিন। অনুষ্ঠানে অতিথিরা মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক এই ধরনের মানবিক সামাজিক কার্যক্রম ও হেল্থ ক্যাম্প নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং এই ধরনের মানবিক কাজগুলো সামনেও চলমান রাখার পরামর্শ দেন।

​দিনব্যাপী এই ক্যাম্প থেকে বিনামূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা পেয়ে উপস্থিত ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকরা অত্যন্ত আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেন। তারা ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারের এই মানবিক ও সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি মো: রেজাউল চট্টগ্রাম জানান, মানবিক দায়বদ্ধতা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামীতেও মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টার যৌথভাবে এমন জনকল্যাণমূলক কাজের ধারা বজায় রাখবে।

উক্ত হেল্থ ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি রেজাউল মোস্তফা, সহ-সভাপতি মোস্তফা মোরশেদ শ্রেয়াস, সাংগঠনিক প্রধান নাদিম শেখ, অফিস সহকারী প্রধান আরফান হামিম সিয়াম, সহকারী ফারহানা আক্তার নওরিন, রক্ত বিভাগীয় প্রধান ইসরাত জাহান নাঈমা, রক্ত বিভাগীয় সহকারী তাবাসসুম ইসমাত তারিন, আইসিটি মিডিয়া প্রধান ইমতিয়াজ হোসেন রাফি, নির্বহী সদস্য মো. রিদোয়ান রনি, মোশাররফ হোসেন, ইয়াসিন আরাফাত, রুবাইয়া সিদ্দিকা, রাহানুমা আলী জেসি, হাসনা আক্তার, রাজিয়া বিনতে তৃশা, মাহফুজ, সামিয়া, রমজান, মোহাম্মদ ওসমান গণি, যুব রেড ক্রিসেন্ট উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম হাই স্কুলের সাতজন সদস্যসহ মোট ৩০জন সদস্যদের উপস্থিতিতে এই ক্যাম্পেনটি অনুষ্ঠিত হয় এবং ক্যাম্প শেষে অনুষ্ঠানে অতিথি ও সদস্যদের নিয়ে কেক কাটা ও অতিথিদের ক্রেস্ট প্রদানের মধ্যে দিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের ৩য় প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে আয়োজিত ক্যাম্পের সমাপ্তি ঘোষণা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.