× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাতীবান্ধায় “ডক্টরস পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার” এর শুভ উদ্বোধন

মো. শাহীন আলম (হাতীবান্ধা লালমনিরহাট)

২৩ মে ২০২৬, ২১:১৬ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আধুনিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে “ডক্টরস পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মার্চ) সকালে উপজেলার দইখাওয়া মোড় এলাকায় নবনির্মিত এ ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন, আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সহজ ও মানসম্মত করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।

এসময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠান শেষে অতিথিরা ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.