× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জ খাদ্য গুদামে ধান-চাল ক্রয়ের উদ্বোধন

বদরগঞ্জ রংপুর প্রতিনিধি

২৩ মে ২০২৬, ২১:৩৩ পিএম

রংপুরের বদরগঞ্জে সরকারি খাদ্য গুদামে চলতি মৌসুমে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ মে) বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, খাদ্য বিভাগ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করছে। এতে কৃষকরা লাভবান হবেন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিপ্লব কুমার সিংহ জানান, চলতি মৌসুমে ১ হাজার ৬৬৫ মেট্রিক টন ধান লক্ষ মাত্রা ধরা হয়েছে ও ১হাজার ৬৮৩ মেট্রিক টন চাল লক্ষ মাত্রা ধরা হয়েছে। নির্ধারিত মূল্যে নির্দিষ্ট সময়ের মধ্যে কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ করা হবে। এ সময় কৃষকদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে খাদ্য গুদামে যোগাযোগ করার আহ্বান জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কৃষক, চালকল মালিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.