× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চেয়ারম্যানের দূরদর্শী নেতৃত্বে বিআরটিসির অগ্রযাত্রা

২৪ মে ২০২৬, ১২:৩৭ পিএম । আপডেটঃ ২৪ মে ২০২৬, ১২:৫০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) দেশের গণপরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য পরিবহনসেবা নিশ্চিত করে আসছে। একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্যের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দক্ষ, সৎ ও দূরদর্শী নেতৃত্ব।

বর্তমানে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনরত বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার প্রজ্ঞা, পেশাদারিত্ব ও নেতৃত্বগুণ প্রতিষ্ঠানের কার্যক্রমে নতুন গতি এনে দিয়েছে। তার নেতৃত্বে বিআরটিসি শুধু একটি সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবেই সীমাবদ্ধ নেই; বরং ধীরে ধীরে একটি সুশাসনভিত্তিক, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপ নিচ্ছে।

তার অন্যতম বৈশিষ্ট্য হলো সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নে দৃঢ় প্রত্যয়। যানবাহন ব্যবস্থাপনা, সেবার মানোন্নয়ন, সময়ানুবর্তিতা নিশ্চিতকরণ এবং যাত্রীসেবার গুণগত মান বৃদ্ধিতে তিনি বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। তার গৃহীত বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যেই বিআরটিসির কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এনেছে।

একজন দক্ষ প্রশাসকের পাশাপাশি তিনি মানবিক নেতৃত্বেরও উজ্জ্বল দৃষ্টান্ত। কর্মীদের প্রতি সহানুভূতিশীল মনোভাব, মতামতের প্রতি গুরুত্বারোপ এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ—এসবই একটি ইতিবাচক ও সুস্থ কর্মপরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখছে। ফলে কর্মীদের মাঝে দায়িত্ববোধ, আন্তরিকতা ও কর্মস্পৃহা বৃদ্ধি পাচ্ছে, যা প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তার নেতৃত্বে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার একটি শক্তিশালী সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে, যা একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবসময় পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার ওপর গুরুত্বারোপ করেন এবং নিজেও তার উৎকৃষ্ট উদাহরণ স্থাপন করেন। ফলে তার এসব গুণাবলি প্রতিষ্ঠানের প্রতিটি স্তরে ইতিবাচক প্রভাব ফেলছে।

বিভিন্ন প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় তার বিচক্ষণতা ও দৃঢ়তা বিশেষভাবে প্রশংসনীয়। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও পুরোনো ও জরাজীর্ণ যানবাহনের মাধ্যমে বিআরটিসির বিভিন্ন ডিপো ও ইউনিটে নিয়মিত বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করা তার দক্ষ ব্যবস্থাপনারই একটি বড় উদাহরণ। এছাড়া প্রায় দুই দশক পর একসঙ্গে প্রায় ২০০ জন কন্ডাক্টরের পদোন্নতি প্রদান তার দূরদর্শী নেতৃত্ব ও কর্মীবান্ধব দৃষ্টিভঙ্গিরই বহিঃপ্রকাশ।

ভবিষ্যৎ পরিকল্পনায়ও তিনি সমানভাবে অগ্রগামী। ডিজিটাল প্রযুক্তির সম্প্রসারণ, আধুনিক ব্যবস্থাপনার প্রয়োগ এবং সেবার মানোন্নয়নের মাধ্যমে বিআরটিসিকে একটি স্মার্ট ও টেকসই প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে তার নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নারী চালকদের মাধ্যমে মহিলা বাস সার্ভিস পরিচালনার উদ্যোগ বাস্তবায়নেও তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করা যায়, অদূর ভবিষ্যতেই এ উদ্যোগের সুফল দেশবাসী প্রত্যক্ষ করবে।

পরিশেষে বলা যায়, একটি প্রতিষ্ঠানের অগ্রগতির মূল চালিকাশক্তি হলো তার নেতৃত্ব। আব্দুল লতিফ মোল্লার মতো একজন দক্ষ, সৎ ও প্রাজ্ঞ নেতার নেতৃত্বে বিআরটিসি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে—এটাই সবার প্রত্যাশা। তার নেতৃত্বে কাজ করতে পারা প্রতিটি কর্মীর জন্য গর্বের, আর সেই গর্বই আমাদের আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করে।

অবশেষে একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বলতে চাই—

“আপনার দিকনির্দেশনায় জাগে আমাদের কাজের প্রেরণা,

আপনার ছোঁয়ায় বদলে যায় প্রতিষ্ঠানের মানচিত্র।

নেতৃত্বের আলোয় আলোকিত হোক আগামীর পথ,

শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় অটুট থাকুক আমাদের বন্ধন।”


লেখক: ওমর ফারুক মেহেদী, ডেপুটি টেনিং ম্যানেজার

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.