× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে” নোয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত

মুহাম্মদ সুমন ভূঁইয়া, বেগমগঞ্জ (নোয়াখালী)

২৫ মে ২০২৬, ১০:০৮ এএম

ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে” নোয়াখালীর চৌমুহনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিবার (২৪ মে)  দুপুরে চৌমুহনী ইসলামী ব্যাংকের সামনে ডিবি রোড়ে ঘন্টাব্যাপী নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে  ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে এ মানববন্ধনে বক্তারা বলেন, লুটেরা এস আলমের প্ররোচনায় ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপে একটি স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানের উপর পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি ও গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রাহক ও সচেতন নাগরিকরা বলেন, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে ইসলামী ব্যাংককে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা অবিলম্বে এ ধরনের হস্তক্ষেপ বন্ধ এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এ সময় বক্তারা আরও বলেন, সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং দেশের আর্থিক খাতকে সুরক্ষিত রাখতে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। 

মানববন্ধন শেষে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক হারুনুর রশিদের মাধ্যমে স্বারক লিপি পেশ করে আয়োজকরা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ কর্মসূচি সমাপ্ত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.