ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে” নোয়াখালীর চৌমুহনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিবার (২৪ মে) দুপুরে চৌমুহনী ইসলামী ব্যাংকের সামনে ডিবি রোড়ে ঘন্টাব্যাপী নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে এ মানববন্ধনে বক্তারা বলেন, লুটেরা এস আলমের প্ররোচনায় ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপে একটি স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানের উপর পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি ও গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।
মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রাহক ও সচেতন নাগরিকরা বলেন, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে ইসলামী ব্যাংককে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা অবিলম্বে এ ধরনের হস্তক্ষেপ বন্ধ এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
এ সময় বক্তারা আরও বলেন, সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং দেশের আর্থিক খাতকে সুরক্ষিত রাখতে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মানববন্ধন শেষে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক হারুনুর রশিদের মাধ্যমে স্বারক লিপি পেশ করে আয়োজকরা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ কর্মসূচি সমাপ্ত করেন।