জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ফেনীতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শহরের নবীন চন্দ্র সেন কালচারাল সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় মীর মাসুদ পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: মশিউর রহমান বিপ্লব।
সংগঠনের প্রধান সমন্বয়কারী সৈয়দ আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় মূখ্য আলোচক ছিলেন ফেনী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল হাসান। এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির ও পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া।
শেষে ফেনীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।