× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

২৪ ঘন্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি

মো. শহিদুল ইসয়াম, ভূঞাপুর (টাঙ্গাইল)

২৫ মে ২০২৬, ১৩:৫১ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নাড়ির টানে ঘরে ফিরছে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার কর্মজীবী মানুষ। এতে যমুনা সেতু পারাপারে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ দ্বিগুণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৫ লাখ ৩১ হাজার ১০০ টাকা।

সোমবার (২৫ মে) সকাল ৯টার দিকে যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩৯ হাজার ৯১৯টি যানবাহন চলাচল করেছে। এর বিপরীতে সর্বমোট ৩ কোটি ১৫ লাখ ৩১ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছে।

তিনি আরও বলেন, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ সামলাতে সেতুর উভয়পাশে মোট ১৮টি বুথ চালু করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.