× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদীতে ছাগলকে পাতা খাওয়ানোর জেরে একজন নিহত: হার্টঅ্যাটাকের মৃত্যুকে হত্যাকান্ড বলে ফাঁসানোর অভিযোগ

ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি

২৫ মে ২০২৬, ১৬:১৬ পিএম

পাবনার ঈশ্বরদীতে ছাগলকে গাছের ডাল ভেঙ্গে পাতা খাওয়ানোকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় মোঃ মাহাবুল প্রামানিক নামে একজন নিহত হয়েছে। তবে সেই নিহতের ঘটনাটি ঘটেছে হার্টঅ্যাটাকে, এটি এখন হত্যাকান্ড বলে প্রচার করে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন এ ঘটনায় দায়েরকৃত মামলার নামীয় আসামী স্থানীয় তসলিম উদ্দিনের পরিবার।

সোমবার(২৫ মে) দুপুর ১২ টার দিকে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে তসলিম উদ্দিনের স্ত্রী মোছাঃ মনিরা খাতুন ও তার পরিবার। এসময় তিনি দাবি করে জানান, পূর্ব থেকে জমিজমা নিয়ে বিরোধ ছিল এবং গতকাল ছাগলকে পাতা খাওয়ানো থেকে সৃষ্ট ঝগড়া-বিবাদের কারনেই এমন মিথ্যা-বানোয়াটভাবে তাদের ফাঁসানো হচ্ছে। 

জানা গেছে, গতকাল সকাল ১১ টার দিকে মৃত মাহাবুল প্রামানিকের ভাই সাহাবুলের স্ত্রী পাশের বাড়ির ছাদে দাঁড়িয়ে এ ঘটনায় দায়েরকৃত মামলার আসামী স্থানীয় তসলিম উদ্দিনের বাগানের আম ও লিচুর ডাল ভেঙ্গে এনে পাতা খাওয়াচ্ছিল ছাগলকে। এতে তসলিম উদ্দিনের ভাই আবুল বাসার বিষয়টি নিয়ে তাকে বলতে গেলে তার সঙ্গে সামান্য বাকবিতন্ডার ঘটনা ঘটে। বাকবিতন্ডার একপর্যায়ে স্ত্রীর ডাকে সাহাবুলসহ মৃত মাহাবুলের ছেলে লাঠিসোঁটা নিয়ে এসে আবুল বাসারকে মারধর করেন। পুরো ঘটনাটি মৃত মাহাবুল পাশের একটি কাঁঠাল গাছের নিচে দাড়িয়ে দেখে ঘটনাস্থলে এগিয়ে আসার আগে একাই নিচে পড়ে যান। তখন লোকজন তাকে ধরাধরি করে মাথায় পানি দেয় এবং তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সংবাদ সম্মেলনে আসামী তসলিম উদ্দিনের স্ত্রী মোছাঃ মনিরা খাতুন বলেন, যখন আমাদর সঙ্গে তার ভাই,ছেলে এবং স্ত্রীর ঝগড়ঝাটি চলছিল তখন মাহাবুল তো সেখানে ছিলইনা। লাঠিসোঁটা আর মারামারি দেখে সে পাশের একটি গাছতলা থেকে এগিয়ে আসতেই হটাৎ করে মাটিতে পড়ে যায়। তাকে কেউ আঘাতই করেনি। বছরখানেক আগে মাহাবুল হার্টঅ্যাটাক করে অসুস্থ ছিলেন, তার ভাই সাহাবুল গতকালও সাংবাদিকদের এটি নিশ্চিত করেছেন। আমাদের ধারনা সে হার্টঅ্যাটাকেই মারা গেছে কিন্তু পুরো ঘটনাটি হত্যাকান্ড বলে আমাদের পরিবারের পাঁচজনকে আসামী করে মামলা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।

স্থানীয়দের বরাতসহ নিহত মাহাবুল প্রামানিকের ভাই মোঃ সাহাবুল প্রামানিক বলেন, সংবাদ সম্মেলনে তারা যে দাবি করছে তা মিথ্যা। হার্টঅ্যাটাক করছিলাম আমি এবং ঘটনাস্থলে আমার ভাই উপস্থিত ছিল, আর তারা মারধরও করেছে। কিন্তু তারা এখন যেসব কথা আর প্রচার করছে সব বানোয়াট, শুধুমাত্র মামলা থেকে বাঁচতে এসব মিথ্যাচার করছে।

ঈশ্বরদী থানার ওসি মোঃ আশাদুর রহমান বলেন, এ ঘটনায় পাঁচজনকে আসামী করে মামলা দায়ের করেছে নিহতের পরিবার। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনার প্রকৃত ও বিস্তারিত তথ্য জানা যাবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.