× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডা. আবিদ হাসান জিসানের স্মৃতিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মো. আব্দুল্লাহ আল মামুন, ঢাকা।

৩০ মে ২০২৬, ২২:৩৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মরহুম ডা. আবিদ হাসান জিসানের স্মৃতিতে Mission Pragati Chain of Unity (MPCU) এবং Chuadanga Medical Students Association (CMSA)-এর যৌথ উদ্যোগে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার ছুটিপুর ক্লাব মোড়ে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত এ ক্যাম্পে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রেসক্রিপশন প্রদান, রক্তচাপ (বিপি) পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। ক্যাম্পে এলাকার বিপুল সংখ্যক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানটির পরিকল্পনা, সমন্বয় ও সার্বিক প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন Mission Pragati Chain of Unity (MPCU)-এর সকল স্বেচ্ছাসেবীরা।

এছাড়াও Chuadanga Medical Students Association (CMSA)-এর চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সাধারণ মানুষের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন।

মরহুম ডা. আবিদ হাসান জিসানের বাবা সাবেক প্রাইমারি  স্কুলের প্রধান শিক্ষক জনাব আহসান হাবিব জানান জিসান শুধু একজন চিকিৎসক ছিলেন না, জিসান ছিলেন মানুষের ভরসার নাম। সাদা অ্যাপ্রোনের আড়ালে তাঁর হৃদয়টা সবসময় গরিব-দুঃখীর জন্য খোলা ছিল। রাত-বিরাতে রোগীর ডাক পেলে ছুটে যেতেন, ফি দিতে না পারলেও হাসিমুখে চিকিৎসা করতেন।  

এছাড়াও আয়োজকরা জানান, মানবসেবার লক্ষ্য নিয়ে এবং সংগঠনের প্রাক্তন সদস্য ও শুভাকাঙ্ক্ষী মরহুম ডা. আবিদ হাসান জিসানের স্মৃতিকে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেষে মরহুম ডা. আবিদ হাসান জিসানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.