কুষ্টিয়ার কুমারখালী থেকে ৩০০ গ্রাম গাজা উদ্ধার করেছে কুমারখালী থানা পুলিশ।
৩১ মে, রবিবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের বহলাগোবিন্দপুর গ্রাম থেকে ৩০০ গ্রাম গাজা উদ্ধার করা হলেও গ্রেফতার করা যায়নি উক্ত গ্রামের মাদক সম্রাট মনোব্বার শেখ (৪৮) কে।
অভিযোগ আছে উক্ত গ্রামের মৃত ঝাঁটাই শেখ এর ছেলে মনোব্বার শেখ (৪৮) দীর্ঘদিন যাবত নিজ বাড়িতে মাদক সাম্রাজ্য গড়ে তুলেছে। প্রশাসনের নিরবতায় মাদক আধিপত্য গড়ে তুলে প্রকাশ্যে মাদক কারবারি করার প্রতিবাদে গত ২৮ মে পবিত্র ঈদ উল আযহার নামাজের পূর্বে বহলাগোবিন্দপুর ঈদগা মাঠে, মাদকের বিরুদ্ধে বক্তিতা করেন গ্রামের বিশিষ্ট ব্যক্তি মোকসেদ আলী, উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম। ঈদগা মাঠ থেকে দাবি তোলা হয় বহলাগোবিন্দপুর গ্রামকে মাদক মুক্ত করা হবে।
গ্রামবাসীর পক্ষ থেকে ঈদের দিন ৩ টা ৩৪ মিনিটে মাদক সম্রাট মনোব্বার শেখ (৪৮) এর বিষয়ে 999 এ কল করে অভিযোগ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন গ্রামবাসী।
কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন অবিলম্ভে মাদক সম্রাটকে গ্রেফতার করা হবে এবং বহলাগোবিন্দপুর এবং কুষ্টিয়া জেলা মাদক মুক্ত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে।
কুমারখালী থানার এস আই মোহাম্মদ আলী এই প্রতিবেদককে জানিয়েছেন, আজ দুপুরে বহলাগোবিন্দপুর গ্রাম থেকে ৩০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে, এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক বহলাগোবিন্দপুর গ্রামের একজন নারী বলেন, প্রতিদিন দুই শতাধিক লোক মনোব্বার শেখ (৪৮) এর বাড়িতে এসে গাজা সেবন করে, গাজার গন্ধে রাস্থায় দিয়ে যেতে নাক বন্ধ করতে হয়, আমরা নিরাপত্তাহীনতায় থাকি সব সময়। এই মাদক কারবারীর সাথে প্রভাবশালী মহল জড়িত বলে অভিযোগ করেন ঐ নারী।
বহলাগোবিন্দপুর গ্রামের বয়স্ক একজন লোক জানিয়েছেন মনোব্বার শেখ (৪৮) এর বাবা মৃত ঝাঁটাই শেখ এই গ্রামের আদিবাসী নয়, এই গ্রামে তারা উদ্বাস্তু হিসেবে বসবাস শুরু করে, বসবাসের শুরু থেকেই তারা মাদক ব্যবসা করলেও বিগত আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় মাদক ব্যবসা করতো প্রকাশ্যে। প্রশাসনকে ম্যানেজ করে তারা ব্যবসা করে, তাদের বিরুদ্ধে কথা বলার কেউ সাহস করতে পারেনা। ইতিপূর্বে প্রশাসনকে বার বার বলেও কোন কাজ না হওয়ায় গ্রামবাসী অভিযোগ করা বন্ধ করেছেন, বলেও জানিয়েছেন ঐ সিনিয়র গ্রামবাসী।
উল্লেখ্য বহলাগোবিন্দপুর গ্রাম গড়াই নদীর তীরে সাধারণ মানুষের বসতি, এখানে প্রকাশ্য একজন মাদক সম্রাট কি ভাবে দিনের পর দিন আধিপত্য বিস্তর করলো সেটির বিষয়ে প্রশাসনের কোন নজরদারি নেই, বিষয়টি সুধিমহলে নিন্দার ঝড় তুলেছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত মাদক সম্রাট মনোব্বার শেখ (৪৮) এর বক্তব্য নেয়া সম্ভব হয়নি, গ্রামবাসীর ভাষ্য গাজা উদ্ধার হবার সাথে সাথে সে পলায়ন করেছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
