× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলের ২ আরোহি নিহত

সিংড়া (নাটোর) প্রতিনিধি

০১ জুন ২০২৬, ১০:০৪ এএম

নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহি নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে অপর একজন। আহত সাইফুল ইসলামকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার (০১ জুন) ভোর ৬টার দিকে নাটোর - বগুড়া মহাসড়কের বন্দর আমতলা ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, সকাল ৬টার দিকে নাটোর থেকে মোটসাইকেলে তিন আরোহি সিংড়া যাচ্ছিলো। এসময় বগুড়া থেকে ছেড়ে আসা আম বোঝাই একটি ট্রাক নাটোর-বগুড়া মহাসড়কের আমতলা ব্রীজ এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জীবন আলী ও হিরা নামে মোটরসাইকেল থাকা দুই যুবকের মৃত্যু হয়। আহত হয় সাইফুল ইসলাম।

পরে খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস আহতকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। নিহত দুজনের বাড়ি নাটোরের লালপুর উপজেলার সাধু পাড়া এলাকায় বলে জানায় পুলিশ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.