× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও গুনীজন সম্মাননা অনুষ্ঠিত

মো: তুহিন ফয়েজ, মতলব চাঁদপুর

০১ জুন ২০২৬, ১৭:৪১ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ টরকি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংগঠন কর্তৃক প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও গুনীজন সম্মাননা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে৷

রোববার (৩১ মে) বিকেলে খেলা শেষে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে 

প্রধান অতিথির বক্তব্য রাখেন,মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: নুরুল হক জিতু ৷

খেলা উদ্বোধন করেন, ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাঃ মোঃ রিজোয়ান আহমেদ সরকার ৷

তারুণ্যের আলো সমাজ কল্যান সংগঠনের সিনিয়র সহসভাপতি মোঃ সাইদুল ইসলাম তানিবের সভাপতিত্বে ও

সাধারণ সম্পাদক  মোঃ শরীফ হোসেনের পরিচালনায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মতলব উত্তর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক, মোঃ ফেরদৌস ইসলাম সোহেল, সদস়্য মোঃ জাহাঙ্গীর আলম মামুন, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন, 

 তারুণ্যের আলো সমাজকল্যাণ সংগঠনের উপদেষ্টা মোঃ মাহমুদুল হাসান হানিফ,সমাজসেবক  মোঃ খালেদ হোসেন রাবিব, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ রেহান উদ্দিন সরকার, মোঃ মোতালেব ,

মোহাম্মদ হোসেন, মোঃ দুলাল খন্দকার, 

সমাজসেবক মোঃ আবুল হোসেন প্রধান ও  মোঃ মান্নান মাস্টার ৷

এসময় উপস্থিত ছিলেন,সমাজসেবক মোঃ মোস্তফা প্রধান,মোঃ মান্নান সরকার,মোঃ হাছান সরকার,  মোঃ বিল্লাল মাস্টার, মোঃ ফরহাদ বেপারী, মোঃ ছাদেক প্রধান, তারুণ্যের আলো সমাজ কল্যান সংগঠনের সিনিয়র সহসভাপতি মোঃ সাইদুল ইসলাম তানিব

সাধারণ সম্পাদক  মোঃ শরীফ হোসেন প্রমুখ ৷

অনুষ্ঠানটি সফল করার জন্য সর্বোচ্চ ভূমিকা রেখেছেন, মোঃ জিসান মিয়া, মোঃ শিবলু মিয়া, মোঃ সুজন মিয়া প্রমুখ এবং ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা রাজীব প্রধান৷

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় পাওয়ার বয়েজ একাদশ ৩-০ গোলে লায়ন্স একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মো. ফয়সাল আহমেদ।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কয়েকজন গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.