× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারগঞ্জে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

০১ জুন ২০২৬, ১৮:২৫ পিএম

জামালপুরের মাদারগঞ্জে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা যুবদল। ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (১ জুন) দুপুরে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে অভিযান শুরু হয়। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেছের নেতৃত্বে নেতাকর্মীরা হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এ সময় মশার প্রজননস্থল হতে পারে এমন বিভিন্ন আবর্জনা ও জমে থাকা বর্জ্য অপসারণ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য আলামিন তালুকদার, উপজেলা যুবদলের সদস্য আবু সাইম সেমা, আজাদুল ইসলামসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী।

এ সময় মোখলেছুর রহমান মোখলেছ বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকার বা কোনো একক প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয়। আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, ফুলের টব কিংবা যেকোনো স্থানে যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে পারলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগবালাই থেকে রক্ষা পাওয়া সম্ভব।”

তিনি আরও বলেন, “আসুন আমরা সবাই সচেতন হই, নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখি। একটি সুস্থ, সুন্দর ও রোগমুক্ত সমাজ গঠনে সামাজিক দায়িত্ববোধ থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। যুবদল সবসময় জনকল্যাণমূলক কর্মকাণ্ডে মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরাও পরিচ্ছন্নতা বজায় রাখা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.