শেরপুরের শ্রীবরদী উপজেলায় বৃষ্টির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ১ জুন রবিবার দুপুরে উপজেলার ৫ নং গোশাইপুর ইউনিয়নের পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে বৃষ্টির পানিতে জমে থাকা পানিতে কলাগাছ দিয়ে ভেলা বানিয়ে খেলছিল দুই শিশু। একপর্যায়ে তারা পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহতরা হলো পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে মো. হানাজালা (৯) এবং একই গ্রামের নেকাবর আলীর ছেলে মো. সিদ্দিক মিয়া (৬)। তারা উভয়ই পাশাপাশি বাড়ির বাসিন্দা।
এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, ঘটনাটি জেনেছি। ঘটনাটির আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।