× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুমকিতে নবাগত ইউএনও আব্দুল্লাহ খায়রুলের যোগদান

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি

০২ জুন ২০২৬, ১৬:৩৪ পিএম

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।

মঙ্গলবার (২ জুন) বেলা ১১ টার দিকে আনুষ্ঠানিকভাবে   তাকে উপজেলা  নবাগত উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

দুমকিতে যোগদানের পূর্বে তিনি ভোলার দৌলতখান উপজেলায় অত্যন্ত সফলতার সাথে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্বভার গ্রহণের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নবাগত ইউএনও আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন,সরকারি সকল সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ,সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে অর্পিত দায়িত্ব পালন জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ উপজেলার সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.