× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বান্দরবানে পরিত্যক্ত মটরশেল বিষ্ফোরণে কিশোর নিহত

।।বান্দরবান প্রতিনিধি।।

০২ জুন ২০২৬, ২০:১৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বান্দরবান নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে পরিত্যাক্ত মটর শেল বিষ্ফোরণে সুমিনাইং তঞ্চঙ্গা(৯)নামে এক বাংলাদেশী কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুর দেড়টার দিকে বাইশফাঁড়ী সীমান্তবর্তী ৩৯ ও ৪০ পিলার মাঝামাঝি এলাকায় এঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি কিশোর বাইশপারী তংচঙ্গ্যা গ্রামে কিংহলা ছেলে।

স্থানীয় ও জনপ্রতিনিধিরা জানিয়েছে, সকালে তার মায়ের সাথে জুমে কাজ করতে যায় ওই কিশোর। সেখানে দুপুরে দিকে জুমের বাগান নীচে মায়ানমার সীমান্ত কাটাতারে পাশে একটি পরিত্যক্ত মটর শেল কুড়ে পান। সেই মটর শেল জুম ঘরে এনে খেলতে থাকে। এসময় পরিত্যক্ত মটর শেল হঠাৎ বিষ্ফোরিত হলে ঘটনাস্থলে কিশোর নিহত হয়। পরে বিজিবি ও পুলিশ এসে মরদেহ উদ্ধার করা হয়।

ঘুমধুম ইউপি সদস্য বাবুল চাকমা বলেন, দুপুর দিকে মটরশেল খেলতে গিয়ে এক কিশোর নিহত হয়েছে। একজন মরদেহ উদ্ধার করে সড়কে পাশে আনা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক বলেন, মিয়ানমার সীমান্তে জুমের কাজ করতে গিয়ে  এক কিশোর নিহত হয়েছে। কিভাবে নিহত হয়েছে সে বিষয়টি এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে আনা হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।

কক্সবাজার রামু বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মহিউদ্দিন আহমেদ বলেন, ঘুমধুম সীমান্তে পরিত্যাক্ত মটর শেল বিষ্ফোরণে বাংলাদেশী এক কিশোর নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.