× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, রাজাপুরে তিন পরিবহনকে ৩০ হাজার টাকা জরিমানা

০৩ জুন ২০২৬, ১৮:৪৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ওসিঃ-

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফেরা মানুষের ঢাকা ফেরার সুযোগকে কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ঝালকাঠির রাজাপুরে তিনটি পরিবহনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

ভিও:-

আজ বুধবার সকালে উপজেলার বাইপাস মোড় এলাকায় মাঈনুল ইসলামের পরিবহন কাউন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। রাজাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীবের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট পরিবহনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস পরিবহনকে ১৫ হাজার টাকা, ইসলাম পরিবহনকে ১০ হাজার টাকা এবং ইরান পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটির সময় ঢাকা থেকে গ্রামে আসা মানুষরা কর্মস্থলে ফিরতে শুরু করলে কিছু পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করে থাকে। এ নিয়ে দীর্ঘদিন ধরে যাত্রীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

রাজাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব জানান, "ঈদকে কেন্দ্র করে কিছু অসাধু পরিবহন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তিনটি পরিবহনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তাদের প্রত্যাশা, ঈদ মৌসুমসহ বছরের সব সময়ই অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.