× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাটুরিয়ায় ভাইয়ের পা ভাঙার অভিযোগ, গ্রেপ্তার বিএনপি নেতা আব্দুর রব

মানিকগঞ্জ প্রতিনিধি,

০৩ জুন ২০২৬, ১৯:০৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ছোট ভাইয়ের পা ভাঙার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রব ও তাঁর ছেলে সাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাটারা গ্রামে নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ মে জমির সীমানার মধ্যে ভবনের সানশেড নির্মাণকে কেন্দ্র করে আব্দুর রবের সঙ্গে তাঁর ছোট ভাই নুরুল আমিনের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে নুরুল আমিন ও তাঁর স্ত্রী ফারহানা বেগম মারধরের শিকার হন। এতে নুরুল আমিনের পায়ের হাড় ভেঙে যায়। বর্তমানে তিনি ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নুরুল আমিনের স্ত্রী ফারহানা বেগম বাদী হয়ে সাটুরিয়া থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।

সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ বলেন, আব্দুর রব উপজেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন। তাঁর বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকেও লিখিত অভিযোগ রয়েছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, মামলার এজাহারভুক্ত আসামি আব্দুর রব ও তাঁর ছেলে সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.