× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে অসহায় বাবা মা

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ

০৩ জুন ২০২৬, ১৯:৪২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের ডিলারপাড়া (ঠকেরঘাট) এলাকার ইসমাইল হোসেন(২৩) নামের এক মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে বিপাকে পড়েছে তার বাবা মা। ইসমাইল ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, ইসমাইল মানসিক সমস্যার কারণে প্রায় উগ্র ও অসাভাবিক আচরণ করে গ্রামের সাধারণ মানুষের উপর শারিরিক প্রহার করে। কখনও আবার সুস্থ্য মানুষের মত চলাচল স্বাভাবিক জীবন যাপনও করে।

আজ বুধবার (৩ জুন)  সকালে গ্রামের নজরুল ইসলামের সাথে কথা বলতে বলতে ইসমাইল উগ্র মেজাজে তাকে মারতে গেলে স্থানীয়রা তাকে রক্ষা করে। এরপর থেকে ইসমাইল অস্বাভাবিক আচরণ করতে থাকে। এক পর্যায়ে গ্রামের লোকজন তাকে একটি ঘরে আটকে রেখে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খবর দেন।  

এলাকার লোকজন বলেন, ইসমাইল প্রায় প্রায় এরকম আচরণ করে গ্রামের অনেক মানুষকে মারপিট করেছে। তাকে কোন মানসিক হাসপাতালে না পাঠালে বড় এলাকায় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।

ইউপি চেয়ারম্যান মামূনুর রশিদ মিল্টন বলেন, আমি সেখানে গিয়ে তার যে অবস্থা ও আচরণ দেখলাম তাতে যে কোন সময় সাধারণ লোকের বড় ধরনের ক্ষতি হতে পারে। আমি বিষয়টি তৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারকে জানিয়েছি। তিনি তার বাবা মার সঙ্গে কথা বলে ব্যবস্থা নিবেন বলে বলেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, সমাজসেবা অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.