কয়েকবার এই দাম্পত্য মাদক ব্যবসার অপরাধে জেল হাজতে গিয়েছিল।
সম্প্রতি এলাকাবাসী একত্রিত হয়ে তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরে উদ্ধারকৃত মাদক ও অস্ত্র ধ্বংস এবং তাদের এ থেকে বিরত থাকতে অনুরোধ জানান। এরপরও তারা মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
এ ঘটনার জের ধরে উত্তেজিত জনতা অভিযুক্তদের উচ্ছেদের দাবিতে তাদের বাড়িঘরে ভাঙচুর চালায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লোক জানান, বারবার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দিয়েও মাদক ব্যবসা বন্ধ করা সম্ভব হয়নি। ফলে এলাকার যুবসমাজ ও সাধারণ মানুষ মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।