অসহ্য গরম আর তপ্ত রোদে পুড়ছে মানুষ। জলবায়ু পরিবর্তনে প্রাণ-প্রকৃতিতে বিরূপ প্রভাব। এমন পরিস্থিতিতে জীবন্ত গাছ সেজে সড়কে দাঁড়িয়ে আছেন রেজা। পথচারীদের নজরও পড়ছে তার দিকে। কেউ থেমে কথা বলছেন কেউবা ছবি তুলছেন। আর এই অভিনব বৃক্ষমানব পথচারীদের মাঝে ছড়াচ্ছেন সচেতনতার বার্তা।
শনিবার(৬ জুন) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে নজর কাড়ে রেজার সচেতনতামূলক এই কার্যক্রম।
নগরায়নের কারণে সড়কের দু'পাশসহ সবখানে অবাধে গাছ কাটা এবং জলবায়ুর পরিবর্তনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট সহ যে বিপর্যয় তৈরি হয়েছে, তা নিয়ে সচেতন করতেই এমন ব্যতিক্রমী প্রচারণার অংশ নিয়েছে রেজা। যা পথচারীসহ স্থানীয়দের বেশ কৌতুহল ও মনোযোগ আকর্ষণ করছে।
রেজা এর আগে বাল্যবিবাহ প্রতিরোধ, পরকিয়া, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, হত্যা বন্ধসহ বিভিন্ন বিষয়ে সচেতনতার বার্তা ছড়াতে এমন প্রচারণা চালিয়েছেন।