× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লোহাগড়ায় তুলে নিয়ে বাক-প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণ, মামলা দায়ের, অভিযুক্ত গ্রেফতার

মোঃ আলমগীর হোসেন, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :

০৬ জুন ২০২৬, ২০:৪৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নড়াইলের লোহাগড়া উপজেলায় বাক-প্রতিবন্ধী ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইজিবাইক চালক সেলিম শেখ (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) বিকেলে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার একটি গ্রামে ওই কিশোরীর বাড়ির পাশে রাস্তা থেকে তাকে ইজিবাইকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত সেলিম শেখ।

গ্রেফতার সেলিম শেখ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের হাজিয়ার শেখের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, বাক-প্রতিবন্ধী ওই কিশোরী লোহাগড়া এলাকার একটি গ্রামে তার নানা বাড়িতে থাকতেন। গত শুক্রবার বিকেল ৪ টার দিকে অভিযুক্ত সেলিম শেখ তাকে তার বাড়ির পাশে রাস্তা থেকে ইজিবাইক যোগে তুলে নিয়ে যায়। এরপর অজ্ঞাত স্থানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে, সন্ধায় তাকে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া বাজার এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে সে ধর্ষণের বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। সবকিছু জানার পরে পরিবারের লোকজন তাকে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা শনিবার (৬ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে সেলিম শেখকে আসামী করে লোহাগড়া থানায় অপহরন ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সল্প সময়ের মধ্যে লোহাগড়া থানা পুলিশের একটি দল অভিযুক্ত সেলিম শেখকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়  বলেন, ভুক্তভোগী মেয়েটির মা বাদী হয়ে শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অপহরন ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরে পর সল্প সময়ের মধ্যে আসামি সেলিম শেখকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরিক্ষার জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.