× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

০৭ জুন ২০২৬, ১৬:০৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিনের সাথে কমলগঞ্জ প্রেসক্লাব ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) রাতে কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত ওসি মো. কমর উদ্দিন উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, "পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে অপরাধ ও মাদকের অবসান ঘটানো সম্ভব। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।"

কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাংবাদিক আহমেদুজ্জামান আলম, বিশ্বজিৎ রায়, এম এ ওয়াহিদ রুলু, প্রনীত রঞ্জন দেবনাথ, পিন্টু দেবনাথ, নুরুল মোহাইমিন মিল্টন, আব্দুর রাজ্জাক রাজা, সাব্বির এলাহী, সাজিদুর রহমান সাজু, মো. মুস্তাফিজুর রহমান, নির্মল এস পলাশ ও জয়নাল আবেদিনসহ অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন, কমলগঞ্জ থানার এস আই আমির উদ্দিন, প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ এবং উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত ওসিকে স্বাগত জানান এবং কমলগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.