× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাগেরহাটে পচা মাংস বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড, জরিমানা

এম,এ সবুর রানা,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

০৭ জুন ২০২৬, ১৯:১৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

রামপালে পচাঁ গরুর মাংস বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও নগদ বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার (৭ জুন) সকাল ১০ টায় উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্তী ফয়লাহাটে অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন। অভিযুক্তরা হলো রামপালের গোবিন্দপুর গ্রামের হারুনর রশিদ (৪৫) ও বাগেরহাটের খানপুর গ্রামের ইয়ামিন হাওলাদার (৩০)।

এসময় ভেটেরিনারি সার্জন ডাঃ অভিজিৎ কুমার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে জানান, ফয়লাবাজারে পচা গরুর মাংস বিক্রি হচ্ছে এই অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । ভেটেরিনারি সার্জনের প্রসিকিউশন আমলে এনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও উভয়কে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। পরে পচা মাংস মাটি চাপা দেওয়া হয় ।

স্থানীয়দের অভিযোগ হারুনর রশিদ গরু মাংসের ব্যাবসার আড়ালে দীর্ঘদিন যাবত মৃত গরু ও পচা মাংস বিক্রি করে আসছিলো । এসময় হারুনের মাংস বিক্রির লাইসেন্স বাতিলেরও দাবি জানান স্থানীয়রা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.