× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংড়ায় চলতি বছরে অর্ধ শতাধিক মটর সেচ ও ট্রান্সফরমার চুরি

মোঃ মোতালেব হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

০৭ জুন ২০২৬, ১৯:১৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নাটোরের সিংড়ায় রাতাল মাঠ থেকে ৪ জন সেচ গ্রাহকের ৪ টি ট্রান্সফরমার চুরি সংঘটিত হয়েছে। 

এর আগে উত্তর দমদমা, কয়ড়াবাড়ি, বুড়িকদমা, বিজয়নগর, ইন্দ্রাসন সহ বেশ কয়েকটি গ্রামে অর্ধ শতাধিক চুরির ঘটনা ঘটেছে। 

এতে করে কৃষকদের মাঝে চুরির আতংক বিরাজ করছে। গ্রামে গ্রামে পাহারার ব্যবস্থা করে চুরি রোধ করছে কৃষকেরা। তবে যে সব গ্রামে পাহারা নাই এসব গ্রামেই সেচ ও ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে বেশি।

শনিবার রাতে ইটালি ইউনিয়নের রাতালের মাঠ থেকে ইউনুস আলী (৫৫), মোহাম্মদ আলী (৬০), শাজাহান আলী (৬৫), আ: সালাম বেগ (৫৫) এর ট্রান্সফরমার চুরি হয়।

স্থানীয়রা জানায়, সকালে কৃষক ইউনুস আলী মাঠে গিয়ে দেখতে পান তার জমির সেচের ট্রান্সফরমার পড়ে থাকতে দেখে অন্য কৃষকদের খবর দেন। একে একে ৪ জনের সেচের ট্রান্সফরমার পড়ে থাকতে দেখেন। 

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল ম্যানেজার শাহাদাত হোসেন জানান, চলনবিল এলাকায় চলতি বছর ট্রান্সফরমার এবং সেচ প্রায় অর্ধ শতাধিক চুরি সংঘটিত হয়েছে। আমরা থানায় অবহিত করেছি। চুরির মালামাল উদ্ধারে কোনো অগ্রগতি নাই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.