× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

০৮ জুন ২০২৬, ১৬:৪৭ পিএম

ঝিনাইদহ শহরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আজ সোমবার (৮ জুন) ভোররাতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানের নেতৃত্বে এই মিছিলটি বের হয়। ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার পর জেলা শহরে এটিই সংগঠনটির প্রথম প্রকাশ্য কোনো কর্মসূচি, যা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে হঠাৎ করেই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানের নেতৃত্বে ২৫-৩০ জন নেতাকর্মী শহরের পায়রা চত্বরে জড়ো হন। সেখান থেকে তারা বিভিন্ন ব্যানার ও ফেস্টুনসহ একটি ঝটিকা মিছিল বের করেন। 

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ এইচএসএস সড়কসহ আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় পায়রা চত্বরে এসে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এমন বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। ভোরবেলা হওয়ায় এবং প্রশাসনের নজরদারি এড়াতে অত্যন্ত দ্রুততার সাথে মিছিল শেষ করে নেতাকর্মীরা স্থান ত্যাগ করেন। ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়ার পরপরই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। 

এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসাদউজ্জামান সংবাদ সারাবেলা কে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর পেয়েই পুলিশ অভিযানে নেমেছে। যারা এই নিষিদ্ধ সংগঠনের ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে আমাদের কঠোর অভিযান অব্যাহত রয়েছে। শহরের সামগ্রিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.