× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আদালতে প্রেরণের সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

মো. সোহাগ আরেফিন, গুরুদাসপুর (নাটোর)

০৮ জুন ২০২৬, ১৮:৫৫ পিএম

নাটোরের গুরুদাসপুরে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি পৌর যুবলীগ নেতা রেজাউল করিম সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার গভীর রাতে উপজেলার পৌরসদরের ৫ নম্বর ওয়ার্ডের চাঁচকৈড় কাঁচারীপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রেজাউল করিম সবুজ মৃত আক্কাছ আলীর ছেলে এবং গুরুদাসপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, রেজাউল করিম সবুজ দীর্ঘদিন ধরে নাশকতা ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন। একাধিকবার অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণের জন্য থানার ফটক দিয়ে বের করার সময় তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এ সময় সেখানে উপস্থিত লোকজনের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রেজাউল করিম সবুজ নাশকতা ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।#

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.