× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৫) ২০২৬-এর সমাপনী অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন বরিশাল বিভাগ

০৮ জুন ২০২৬, ২০:৩৪ পিএম

তৃণমূল পর্যায়ের উদীয়মান ফুটবলারদের দক্ষতা প্রদর্শন ও বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘১১তম ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৫) ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সোমবার (৮ জুন) অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দেশের ৮টি বিভাগের ক্ষুদে ফুটবলারদের অংশগ্রহণে তিন দিনব্যাপী আয়োজিত এই ফুটবল উৎসবের পর্দা নামলো ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে।

​যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ প্রাঙ্গণে এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে রংপুর বিভাগকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বরিশাল বিভাগ। অন্যদিকে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে রংপুর বিভাগকে।

​সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-২ অনুবিভাগ) মো. মাহফুজুল আলম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (যুবসেবা) মো. মাহবুবুর রহমান।

​এর আগে অনুষ্ঠিত টুর্নামেন্টের সেমিফাইনালে সিলেট বিভাগকে হারিয়ে রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগকে হারিয়ে বরিশাল বিভাগ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.