× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লোহাগড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

১৪ জুন ২০২৬, ০৯:৩৮ এএম

"আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। 

শনিবার (১৩ জুন) বেলা দেড়টার দিকে উপজেলা প্রশাসন ও সামাজিক বন বাগান কেন্দ্রের আয়োজনে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া ব্রীজ সংলগ্ন নবগঙ্গা নদীর পাড়ে অনুষ্ঠিত এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, বনরক্ষী মোঃ এরশাদ শেখ, বাগান মালি মোঃ ইকবাল হোসেন মুন্সি সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন । 

এর আগে উপজেলা কৃষি অফিস চত্বরে একটি নিম গাছের চারা রোপণ করে এ বৃক্ষরোপনের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বলেন, জলবায়ু পরিবর্তনের নিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের গৃহীত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি দেশের পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, লোহাগড়া উপজেলায় এ কর্মসূচির আওতায় মোট ৩৫ হাজার বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হবে। এরই অংশ হিসেবে শনিবার দুপুরে উপজেলার পাচুড়িয়া নবগঙ্গা নদীর তীরে বিভিন্ন ঔষধি, ফলজ ও বনজ গাছের চারা রোপণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.