× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

মো. তুহিন ফয়েজ

১৪ জুন ২০২৬, ০৯:৫১ এএম

মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলা শ্রমিকদলের সাবেক সিনিয়র সহসভাপতি ও ফরাজিকান্দী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো: আবুল বাশার ছগিরের আয়োজনে খতমে কোরান মিলাদ দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মো: আবুল বাশার ছগিরের নিজ বাড়ীতে এই মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷

সমাজসেবক মো: ইসমাইল মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা শ্রমিকদলের সাবেক সিনিয়র সহসভাপতি ও ফরাজিকান্দী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো: আবুল বাশার ছগির, ফরাজিকান্দী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,সমাজসেবক সিরাজুল ইসলাম, আবু জাফর, ফজর আলী মৃধা,করিম পাটোয়ারী, মো: বাচ্চু পালসহ আরো অনেকে ৷

আলোচনা সভায় বক্তারা বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান  বাংলাদেশের রূপকার হিসেবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।” তারা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, রাষ্ট্রগঠন এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এবং ফরাজিকান্দী ইউনিয়নের ৮নং ওয়ার্ড হতে মো: আবুল বাশার ছগিরকে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন ৷

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জাতীয়তাবাদী আদর্শ এবং উন্নয়নমুখী রাষ্ট্র গঠনে তার অবদান দেশের মানুষ আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো: আবুল বাশার ছগির বলেন, আমি ইউপি সদস্য নির্বাচিত হলে মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ,বাল্যবিবাহসহ সকল অপরাধমূলক কর্মকান্ড মুক্ত  একটি মডেল ওয়ার্ড হিসেবে ৮নং ওয়ার্ডকে গড়ে তুলবো ইনশাআল্লাহ ৷

আমি আপনাদের সকলের কাছে দোয়া এবং সহযোগীতা কামনা করছি আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং আগামিতেও থাকবো এবং এলাকার উন্নয়নে কাজ করেযাব ইনশাআল্লাহ ৷

আলোচনা  শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং তবারক বিতরণ করা হয় ৷ দোয়া অনুষ্ঠানে ৮নং ওয়ার্ডসহ ফরাজিকান্দী ইউনিয়নের বিভিন্ন এলাকার গন্যমান্যব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ৷

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.