× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আবারও চিলাহাটি সীমান্তে পুশইন, প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা

রোজি বেগম, চিলাহাটি (নীলফামারী)

১৪ জুন ২০২৬, ১০:০৪ এএম

নীলফামারী জেলার চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের গিরিয়ারডাঙ্গা সীমান্তে ভারত থেকে তিন শিশুসহ পাঁচজন বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয়রা তাঁদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন। স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের ৭৮৪ নম্বর মেইন পিলার এলাকায় এক পুরুষ, এক নারী ও তিন শিশু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন।

স্থানীয় বাসিন্দা জিয়ারুল ইসলাম তাঁদের দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেন। পরে স্থানীয়রা ওই পাঁচজনকে আটক করে বিজিবিকে অবহিত করেন। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে এসে তাঁদের নিজেদের হেফাজতে নেয়। স্থানীয়দের ভাষ্য, আটক ব্যক্তিদের চিলাহাটি এলাকায় নিয়ে যেতে একটি ভ্যান ব্যবহার করা হয়।

এদিকে, আটক ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে ভারতে ফেরত না পাঠিয়ে বাংলাদেশে নিয়ে আসার কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.