× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত ইনছের আলী গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি

১৪ জুন ২০২৬, ১৯:২৭ পিএম

জয়পুরহাটের ক্ষেতলালে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের ঘটনার প্রধান আসামি ইনছের আলীকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালুচ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইনছের আলী ক্ষেতলাল উপজেলার মাটিহাঁস গ্রামের মৃত বিনছের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১০ জুন) দুপুরে মাটিহাঁস গ্রামের একটি নির্জন মাঠের পাশে ওই প্রতিবন্ধী তরুণীকে (২০) জোরপূর্বক ধর্ষণ করে ইনছের আলী। এ সময় ভুক্তভোগীর মামা ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।

জানা যায়, ঘটনার পর পরই প্রভাবশালী একটি মহল বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। কিন্তু পরবর্তীতে ভুক্তভোগী তরুণীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে আসলে তারা পুলিশকে অবহিত করেন। পরে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হলে নড়েচড়ে বসে প্রশাসন। দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশ দ্রুত মামলা নিয়ে আসামিকে গ্রেফতারে নামেন।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তাদুল আলম জানান, ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর থেকেই পুলিশ আসামিকে গ্রেফতারে সর্বোচ্চ তৎপরতা শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত করে দুপচাঁচিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে আজ আদালতে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.