× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সেই চিরায়ত দৃশ্য, প্রধানমন্ত্রীর দেখা পেতে ধানের শীষ লাগিয়ে জনসভায় হাজির শিমুল

১৭ জুন ২০২৬, ১৬:৩৩ পিএম

বিএনপির তৃণমূলের কর্মী মোঃ শিমুল হোসেন (৫১) ফের চিরায়ত দৃশ্য নিয়ে হাজির মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান এর পূর্ব নির্ধারত জনসভায়। তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ পেতে অভিনব কায়দায় শরীর জুড়ে ধানের শীষ লাগিয়ে মাঠের মূল প্যান্ডলের ভিতর অপেক্ষার প্রহর গুনছেন।

এর আগে চলতি বছরের ২২ জানুয়ারি মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের আইনপুর মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের  জেলা বিএনপি আয়োজিত তারেক রহমান এর জনসভায় এমন অভিনব কায়দায় হাজির হয়ে তৎকালীন বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হলেও কথা হয়নি বলে জানান শিমুল হোসেন। 

প্রায় ৩৫ বচর বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত শিমুল হোসেন মাঠের বিএনপির তৃণমূলের ত্যাগী কর্মী এবং রাজনীতির মাঠের পরিচিত ও আলোচিত মূখ। মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর গ্রামে তাঁর বাড়ি । তিনি গিয়াসনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর থানা বিএনপির সদস্য। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ৭ টি রাজনৈতিক হয়রানি মূলক মামলা করা হয়েছিল শিমুল এর উপর। এসব মামলায় বেশ কয়েকবার জেলও খেটেছেন তিনি। 

শিমুল জানান, তিনি যেভাবেই হোক প্রধানমন্ত্রীর দেখা পেতে চান। এ জন্য তিনি প্রধানমন্ত্রীর সরাসরি দেখা পেতে অপেক্ষার প্রহর গুনছেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর জন্য রোজা রেখেছেন বলেও জানান।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনসভা মঞ্চে আসার আগ মুহূর্ত পর্যন্ত মাঠ জুড়ে অবস্থান করা হাজার হাজার নেতাকর্মীদের দৃষ্টি পড়েছে শিমুল হোসেন এর উপর। অনেকে তাঁর সাথে সেলফিও তুলছেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.