× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্বকাপে জয় পরাজয়ে জার্সির দামের হ্রাস বৃদ্ধি

রাজশাহী ব্যুরো:

১৮ জুন ২০২৬, ২১:১০ পিএম । আপডেটঃ ১৮ জুন ২০২৬, ২১:১৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

গত ১২ জুন থেকে যাত্রা শুরু করেছে ফিফা ওয়াল্ড কাপ টুর্নামেন্ট। ফুটবল বিশ্বকাপকে ঘিরে চিরাচরিত নিয়মানুযায়ী রাজশাহী শহরের বিভিন্ন স্থানে ধুম পরেছে বিভিন্ন দেশের জার্সি ও পতাকা বিকিকিনির ধুম। তবে অন্যান্যবারের চাইতে এবার জার্সির ক্ষেত্রে লক্ষ্য করা গেছে ভিন্ন চিত্র। অসাধু কিছু ব্যবসায়ী বিশ্ব মাতানো এই টুর্নামেন্টকে ঢাল করে চালাচ্ছেন নানা কৌশল। বিশেষ করে জার্সির দামের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে অপতৎপরতা।

বাংলাদেশের ক্রীড়াপ্রেমিদের অধিকাংশই সার্পোট করেন ব্রাজিল কিংবা আর্জেন্টিনা ফুটবল দলকে। বিশ্বকাপ শুরুর প্রথম দিকে শহরের বিভিন্ন মার্কেট ও দোকানগুলোতে জার্সি বিক্রি হয়েছে তিনশ থেকে চারশ টাকার মধ্যেই। কিন্তু গত ১৪ জুন ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে আগেরদিন ১৩ জুন সকাল থেকেই নগরীর বিভিন্ন স্থানে হঠাৎ করেই বাড়তে থাকে ব্রাজিলের সার্জির দাম। যে সার্জির ১২ জুন বিক্রি হয়েছে তিনশ থেকে সর্বোচ্চ চারশ (নরমাল কাপড়ের) টাকায়। ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে একইমানের জার্সি বিক্রি হয়েছে পাঁচশ থেকে ছয়শ টাকায়। এছাড়াও উন্নতমানের জার্সির দাম হাজার থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে তেড়শো থেকে পনেরোশ টাকায়। অন্যদিকে, গত ১৭ জুন আলজেরিয়ার সাথে বিজয়ের পরেরদিন থেকেই হঠাৎ করে বৃদ্ধি পায় আর্জেন্টিনার জার্সির দাম। প্রতিটি জার্সিতে দাম বৃদ্ধি পেয়েছে দুইশ থেকে চারশ টাকা পর্যন্ত। আর্জেন্টিনার বিজয়ের আগ পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে ব্রাজিলের জার্সি। কিন্তু আর্জেন্টিনার প্রথম বিজয়ের পর থেকে সেই পূর্বের সমিকরণ পাল্টে গিয়ে সর্বোচ্চ দামে পৌছায় আর্জেন্টিনার জার্সির দাম।

নগরীর শালবাগান, সাহেব বাজার, নওদাপাড়া, বেলদারপাড়া ও কোর্ট এলাকার ক্রীড়া প্রেমিরা জানান, নিজের সন্তানের জন্য আর্জেন্টিনার জার্সি কিনতে গিয়ে হতভম্ব হয়ে যায়। যে জার্সির দাম তিনশ থেকে চারশ টাকায় বিক্রি হয়েছে। ঐএকই জার্সি আর্জেন্টিনার বিজয়ের পর দোকানিরা দাম হাকাচ্ছেন ছয়শ টাকা। কেনো জার্সির দাম বৃদ্ধি পেলো জানতে চাইলে বিক্রেতারা কোনপ্রকার সদুত্তর দিতে পারেননি। নিলে নেন; না হলে নিয়েননা বলে কথা শেষ করতেন।

নগরীর বেশকয়েকটি মার্কেট ও দোকানে সরেজমিনে ঘিরে ক্রীড়াপ্রেমিদের সেই অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। আর্জেন্টিনার বিজয়ের কারনেই কি দাম বৃদ্ধি পেয়েছে? জানতে চাইলে, বেশ কয়েকজন বিক্রেতা অকোপটে স্বীকার করে বলেন, তেমনটাই ধরে নেন। ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সির দামের মতোই বৃদ্ধি পেয়েছে জার্মানির জার্সির দামও। গত ১৪ জুন ৭-১ গোলের বেশ বড় ব্যবধানে কুরামাও এর সাথে জার্মানির বিজয়ের পরেও দাম বেড়েছিল বিজয়ী দেশটির জার্সির দাম। অন্যদিকে, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইরাক, নেদারল্যান্ড, সৌদি আরব, ইংল্যান্ডের জার্সির দাম তেমন একটা বৃদ্ধি পায়নি। ফুটবল বিশ্বকাপ খেলার জয়-পরাজয়ের উপর নির্ভর করে জার্সির দামের হ্রাস বৃদ্ধির বিষয়টিকে অসাধু ব্যবসায়ীদের হটকারিতা ও অসাধুপন্থা বলেই বিবেচিত হচ্ছে ক্রীড়াপ্রেমিদের কাছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.