‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে বৃহস্পতিবার (১৮ জুন) থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী ফল মেলা।
ফেনীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা হক।
ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আতিক উল্যাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা,সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: মহিউদ্দিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো: শহিদুল ইসলাম খোকন।
এতে স্বাগত বক্তব্য রাখেন ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো: মাসুদ হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অর্জুন কুমার রায়।
মেলার স্টলগুলোতে দেশি-বিদেশি বিভিন্ন জাতের আম, লিচু, ড্রাগন ফল, কাঁঠাল, কলা ও জামসহ বেশ কিছু দুর্লভ দেশীয় ফলের সমাহার দেখা যায়।