চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া হাইস্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ৷
শনিবার (২০ জুন) সকালে লুধুয়া হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড.মোহাম্মদ জালাল উদ্দিন বলেন,বর্তমান স্কুল কলেজের শিক্ষার অবস্থা খুবই খারাপ এই শিক্ষার মানউন্নয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, কর্মমুখী শিক্ষা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। তাঁর নেতৃত্বাধীন সরকার স্মার্ট ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা খাতকে যুগোপযোগী করার কাজ চালিয়ে যাচ্ছে।
মাদক সম্পর্কে এমপি জালাল উদ্দিন বলেন,মাদকমুক্ত করা আমাদের রাজনৈতিক অঙ্গিকার- সুতরাং মতলবের মাটিতে কোন মাদক কার্বারীদের ঠাই হবেনা আমরা মাদক,সন্ত্রাস,চাঁদাবাজমুক্ত মতলব গড়েতুলবো ইনশাআল্লাহ ৷
লুধুয়া স্কুল ও কলেজকে সরকারী করন বিষয়ে তিনি বলেন,এই শিক্ষা প্রতিষ্ঠানের পড়া- লেখার মান খুবই খারাপ৷ আপনাদের শিক্ষার মান বৃদ্ধিকরুন কোন ছাত্র- ছাত্রী পরিক্ষায় ফেলকরতে পারবেনা প্রত্যককে ভালো ফলাফল করতে হবে তাহলেই আমি কথা দিচ্ছি
লুধুয়া স্কুল ও কলেজকে সরকারী করন বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো এবং এই শিক্ষা প্রতিষ্ঠান সরকারী করন করাহবে ইনশাআল্লাহ ৷
কলেজের অধ্যক্ষ মো: জাকির হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় সেচ্ছাসেবকদলের সাবেক সহসভাপতি আজহারুল হক মুকুল,লুধুয়া স্কুল ও কলেজের সহকারী অধ্যক্ষ জহির হোসেন,বিদায়ী শিক্ষার্থী সাব্বির হোসেন প্রমুখ ৷ মিলাদ ও দোয়া অনুষ্ঠানে লুধুয়া স্কুল ও কলেজের শিক্ষক- শিক্ষার্থী,অভিবাভক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷